ছবির মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি: পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছবির মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি: পরিকল্পনামন্ত্রী
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩



ছবির মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ফটোসাংবাদিকরা আছেন বলেই আমরা বিভিন্ন ঐতিহাসিক ছবি দেখতে পাই। ছবির মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি।
মন্ত্রী আজ শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ফটো সাংবাদিকতা কতটা ঝুঁকির তা বলে বোঝানো যাবে না। ফটো সাংবাদিকদের একটি ছবি হাজার শব্দের চেয়ে শক্তিশালী। কোনো কোনো ছবি হৃদয়ে ভীষণ দাগ কাটে। কথা বলে তাদের ছবি, ফটোসাংবাদিকরা আছেন বলেই আমরা বিভিন্ন ঐতিহাসিক ছবি দেখতে পাই, ছবির মাধ্যমে ইতিহাস জানতে পারি। ছবি আমাদের পুরানো দিন ও ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।
মন্ত্রী বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে সবার চোখ গ্রামের দিকে নিয়ে গেছেন। আমাদের দুই নেতা দেশের আপামর জনতার জন্য কাজ করেছেন। একজন হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যজন তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার সমতুল্য কেউ নেই। তাঁর নেই কোনো অহংকার। আর এসবই ছবির মাধ্যমে তুলে ধরেন ফটোসাংবাদিকরা।
পরিকল্পনামন্ত্রী বলেন, সিলেট আমাদের আঞ্চলিক রাজধানী। আর সিলেটের উন্নয়নে সকল সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। কোনো এলাকা বা কোনো গোষ্ঠীর সাথেশেখ হাসিনার বিভেদ নেই। প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাসী।
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতেন ফসলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি রাগীব আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধরী নবেল প্রমুখ।
পরে অতিথিরা বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)-এর সিলেট বিভাগীয় নতুন কমিটির অভিষেক উপলক্ষে সম্পাদিত স্মারকগ্রন্থ ‘লেন্স’ এর মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৫:০৫   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ