আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : নবীনদের পদচারণা, ফুলেল শুভেচ্ছা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজ ক্যাম্পাস। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। নতুন সহপাঠী, নতুন পরিবেশ ও নতুন শিক্ষাজীবনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো কলেজ ক্যাম্পাসজুড়ে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।

নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে এবং ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের সুন্দর ভবিষ্যৎই আমাদের প্রত্যাশা।

মো. মোজাফফর হোসেন ও সুলতানা রাফিজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক লকিবুর রহমান মিয়া, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ কবিরুল আমল ও মো. বাবুল শিকদার।

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫:২০:২২   ২৭ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ