আগুন সন্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে - এমপি খোকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগুন সন্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে - এমপি খোকা
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



আগুন সন্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে - এমপি খোকা

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেছেন, দেশে আবারো নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। পূর্বের ন্যায় আবারো জ্বালাও-পোড়াও শুরু করেছে। একজন পুলিশ ভাই ও একজন নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এটা তাদের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে।

রোববার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান।

জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আশরাফুল ভূঁইয়া মাকসুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি মনির মেম্বার, সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া মেম্বার, কামরুজ্জামান মেম্বার, জাতীয় যুবসংহতির সোনারগাঁ উপজেলার আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, শিল্পী বেগম মেম্বার, জাতীয় পার্টির বারদী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির সরকার, নাছির উদ্দীন মেম্বার, বদিউজ্জামান বধু মেম্বার, মিলন মিয়া মেম্বার, জাতীয় যুবসংহতি নেতা আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, ফজলুল হক, ইয়ামিন সুজন, মহিলা পার্টির নেত্রী মিসেস ময়না বেগম মেম্বার, রোকসানা আক্তার, জাতীয় পার্টির নেতা কবির হোসেন মোল্লা, সাইফুল ইসলাম মেম্বার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা রিপন ভূঁইয়াসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৩০   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক
জামালপুরে গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজ খরচে কাদা সড়ক সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান আনিছ
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ জোর
ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করলেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের চেয়ারম্যান
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ