ধ্বংসাত্মক কার্যকলাপে ব্যবস্থা নেয়া হবে : এসপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধ্বংসাত্মক কার্যকলাপে ব্যবস্থা নেয়া হবে : এসপি
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



ধ্বংসাত্মক কার্যকলাপে ব্যবস্থা নেয়া হবে : এসপি

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে শঙ্কা নেই, তবে একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। ধ্বংসাত্মক কার্যকলাপে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। তিনি বলেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে শঙ্কা নেই তা বলতে পারি। তবে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ওরা বিক্ষিপ্তভাবে আক্রমণ করতে পারে। গতকাল ওরা হঠাৎ আক্রমণ করে পুলিশের একজন সদস্যকে হত্যা করেছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টায় বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের পরিস্থিতি নিয়ে শহরের চাষাঢ়া মোড়ে সাংবাদিকদের একথা জানান এসপি।

গোলাম মোস্তফা রাসেল বলেন, সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করেছে। পুলিশ নিজের কাজ করতে এগিয়ে গেলে ওরা পুলিশের ওপরও হামলা করে। পরবর্তীতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, পিকেটিং ও জ্বালাও পোড়াওয়ের সঙ্গে সম্পৃক্ত মোট তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন কাউন্সিলর রয়েছেন। বাকিদের পরিচয় আপাতত জানা যায়নি। পরবর্তীতে জানাতে পারব।

এসপি আরও বলেন, আমরা ধ্বংসাত্মক কার্যকলাপ কোথাও দেখলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেব। সকালে আমাদের পুলিশের একজন সদস্য বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) চাইলাউ মারমা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৩৬   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বাংলা নববর্ষ উপলক্ষে সালিমা তালুকদার সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিল
গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল - চীফ হুইপ
তারুণ্যের উচ্ছ্বাসে বৈশাখের মহোৎসবে আলফাডাঙ্গা আদর্শ কলেজে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন
বৃহস্পতিবারই ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান
৪৫ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে লিডসের ঐতিহাসিক জয়
নারী ক্রীড়াবিদদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
সাংস্কৃতিক খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করতে সরকার বদ্ধপরিকর: ডা. জাহিদ
সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ