সরিষাবাড়ীতে বিএনপির অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপির অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে বিএনপির অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ

জামালপুর প্রতিনিধি : দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র ও অপরাজনীতি প্রতিহত করার লক্ষ্যে জামালপুরে সরিষাবাড়ী প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩১ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নির্দেশনায় এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎতের নেতৃত্বে সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে এ প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশ শুরু হওয়ার পূর্বে বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় হতে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমলা বাজার খালেক প্লাজার সামনে এসে শেষ হয়।

পরে সমবেত নেতৃবৃন্দ বিএনপি-জামাতের অবৈধ হরতাল ও অবরোধ সহ সকল ষড়যন্ত্র ও অপরাজনীতি বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শান্তি সমাবেশ করে।

উক্ত শান্তি সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম(জিএস)এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, মহাদান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান নান্নু, উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন, পৌর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শেখ রাব্বি ও ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও পৌর আওয়ামী লীগ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৩:৫১   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ