
ডাসার(মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ বাড়ৈকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার গভীর রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডাসার থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০২:১৪ ৩ বার পঠিত