অপরাধী হলে পরিচয় বিবেচ্য নয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপরাধী হলে পরিচয় বিবেচ্য নয়
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩



অপরাধী হলে পরিচয় বিবেচ্য নয়

সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, একজন মানুষ যখন অপরাধ করে তখন তার পরিচয় কী, সেটি বিবেচ্য নয়। আমাদের কাছে বিবেচ্য হলো তিনি একজন অপরাধী। তাকে আইনের হাতে তুলে দেওয়া পুলিশের কর্তব্য।

সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে সেভাবে গ্রেপ্তার করা হয়েছে— জানান তিনি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, ‘অবরোধ নামে যে আন্দোলনটি চলছে, সেটি মূলত সাধারণ মানুষকে কষ্ট দেওয়া। তাদের চলাফেরায় বাধা সৃষ্টি করা। এটি আইনগতভাবে কতটুকু যৌক্তিক তা সবাই জানেন, দেশবাসী জানেন। এটি কেবল একজন মানুষ বা যানবাহনের বিরুদ্ধে নয়, সমস্ত জাতির বিরুদ্ধে ব্যবস্থা।’

‘পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বসে থাকতে পারে না। জনগণের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। পুলিশ শুধু সকাল থেকে সন্ধ্যা নয়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে। নিরাপত্তা বিঘ্নকারী সে যে-ই হোক তার বিরুদ্ধে পুলিশ সদা তৎপর এবং বদ্ধপরিকর।’

রাজধানীতে পুলিশি নিরাপত্তায় কোনো ঘাটতি আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিবা-রাত্রি তাদের ওপর অর্পিত নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এরপরও জায়গায় জায়গায় চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। সেটি প্রতিরোধ করার জন্য পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৫৫   ৩৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ