আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
রবিবার, ১ মার্চ ২০২৬



আজকের রাশিফল

মেষ: অনেক দিনের জমে থাকা সমস্যার সমাধান হবে দিনের মধ্যভাগে। আপনার ব্যবহারের কারণে বাড়িতে খানিকটা ঝামেলা পোহাতে হতে পারে। কোনো বিষয়ে ভালো খবরও পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখের ছোঁয়া পাবেন। কর্মসংস্থানের জন্য যারা চেষ্টা করছেন সুখবর পাবেন। সন্ধ্যার সময়টা বন্ধুদের সঙ্গে খুব ভালো কাটবে।

বৃষ: ব্যবসায়ীদের আজ দিনটি ভালো যাবে। বেকাররা চাকরির ইন্টারভিউতে ইতিবাচক সাড়া পেতে পারেন। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। তবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দিন।

মিথুন: হাঁটাচলা খুব সাবধানে করুন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। কানে ইনফেকশন হতে পারে। বাড়ি বা কর্মক্ষেত্রে একটু বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীরা আজ কোনো প্রকল্প গ্রহণ করার আগে ভালো করে ভাবতে হবে। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। অর্থের অভাবে আপনাকে ঋণ নিতে হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য আজকের এই দিনটি শুভ।

কর্কট: ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। পোশাক, প্রসাধনী, খেলনা, ইলেকট্রনিকসের ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফল পেতে পারেন। ঘরের পরিবেশ ভালো থাকবে। পারিবারিক স্বাচ্ছন্দ্য ও আর্থিক ভারসাম্য বজায় থাকবে। কাউকে কোনো পরামর্শ দিলে নিজেই বিপদে পড়বেন।

সিংহ: শরীরে কোথাও আঘাত পেতে পারেন। সম্পত্তি কেনা বা বিক্রির জন্য আজকের দিনটি আপনার জন্য শুভ। অফিসে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন, এতে বিপদ বাড়তে পারে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। সংসারে সুখ ফিরবে, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে।

কন্যা: ব্যবসায় বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ হারাতে পারেন। পিঠে ব্যথার সমস্যা বাড়বে। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।

তুলা: কর্মক্ষেত্রে আজ কিছু নতুন প্রকল্পেও কাজ করতে পারেন, যা আপনাকে ভবিষ্যতে অনেক সুবিধা দেবে। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। ব্যবসায় উত্থান-পতন থাকবে, তবুও প্রতিযোগীদের কাছ থেকে বেশি লাভের সুযোগ পাবেন। সন্তানকে শুভ কাজ করতে দেখে মনে সুখের অনুভূতি হবে।

বৃশ্চিক: প্রেমের ব্যাপারে ঝামেলা থাকলে তা মিটে যাবে। কোনো কারণে মনে ভীষণ ভয় কাজ করতে পারে। তবে এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আপনার রসিকতা অন্যের বিপদ ডেকে আনতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে। মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, তাই সতর্ক থাকুন। কাছের কোনো আত্মীয় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে।

ধনু: কাউকে কোনো ব্যাপারে কথা দিতে যাবেন না। আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে। সকালের দিকে কোনো সুসংবাদ পেতে পারেন। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, তাই সতর্ক থাকুন। নিজের গোপন কথা প্রকাশ করতে যাবেন না।

মকর: কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। গবেষকরা তাদের কাজে সাফল্য লাভ করবেন। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। নিজের কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। রাস্তার কোনো অপরিচিত লোকের সঙ্গে হঠাৎ ঝামেলা বাঁধতে পারে।

কুম্ভ: অবাক করে দেয়ার মতো কোনো সুখবর পেতে পারেন। স্বাস্থ্যে কিছু সমস্যা হতে পারে। তাই বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। তর্ক-বিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। সব কিছু ভেবেচিন্তে করুন। পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে শান্ত পরিবেশ হঠাৎ বিনষ্ট হতে পারে। সন্তানের বিবাহ নিয়ে কোনো সুখবর শোনা যেতে পারে। এতে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন থাকবে।

মীন: ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে তা মিটে যাবে। সংসারে শান্তি বজায় থাকবে। অন্যের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য দেখা দেবে। বিবাহের জন্য দিনটি খুব ভালো হবে না।

বাংলাদেশ সময়: ১২:০৬:২৩   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
নবীগঞ্জ সেতু ও পানি প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ
জিয়ার মৃত্যুবার্ষিকীতে এতিম শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করলেন স্বেচ্ছাসেবক দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ