সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত আবুল হোসেনের বাসায় প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত আবুল হোসেনের বাসায় প্রধানমন্ত্রী
বুধবার, ১ নভেম্বর ২০২৩



সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত আবুল হোসেনের বাসায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। সেখানে কিছুটা সময় অতিবাহিত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

মঙ্গলবার রাতে আবুল হোসেনের রাজধানীর গুলশানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বুধবার (০১ নভেম্বর) বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বুধবার (২৪ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আবুল হোসেন।

এর আগে বুধবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সৈয়দ আবুল হোসেন ১ আগস্ট ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। সৈয়দ আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এর মধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের যোগাযোগমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৩৪   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ে অপতথ্য এড়াতে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান বিমান ও পর্যটন মন্ত্রীর
সরিষাবাড়ী এসিল্যান্ড অফিসে নেই সিএস ও আরএস রেজিস্টার-১: চরম ভোগান্তিতে ভূমি মালিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ