পিরোজপুরে জাতীয় যুবদিবস উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে জাতীয় যুবদিবস উদযাপিত
বুধবার, ১ নভেম্বর ২০২৩



পিরোজপুরে জাতীয় যুবদিবস উদযাপিত

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরে আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে সকাল সোয়া ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শফিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, নারী উদ্যোক্তা হোসনেয়ারা এবং শাহানাজ আক্তার। এসময় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন- প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার সত্যিকার অর্থেই যুববান্ধব সরকার। জাতীয় যুবনীতি ২০১৭ প্রণয়ন করা হয়েছে ও বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩৫   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ