ম্যাথিউসদের হারিয়ে যা বললেন সাকিব

প্রথম পাতা » খেলাধুলা » ম্যাথিউসদের হারিয়ে যা বললেন সাকিব
সোমবার, ৬ নভেম্বর ২০২৩



ম্যাথিউসদের হারিয়ে যা বললেন সাকিব

চলমান বিশ্বকাপে আজকেই (সোমবার) প্রথমবারের মতো ব্যাট হাতে বড় রানের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ৮২ রান করে দলকে জেতাতে বড় অবদান রেখেছেন টাইগার অধিনায়ক। এর আগে তিনি বল হাতেও ২ উইকেট নিয়েছিলেন। ফলে বাংলাদেশের জয়ে ফেরার দিনে ম্যাচসেরাও নির্বাচিত হন সাকিব।

লঙ্কানদের ৩ উইকেট হারিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতে নিজের উইকেট নিয়ে সাকিব বলেন, ‘তারা দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় (মেন্ডিস এবং সামারাবিক্রমা)। এই দুটি উইকেট পাওয়া বড় কিছু ছিল। এখানে আসলে বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না, তবে আমরা সত্যিই ভাল বল করেছি। স্পিনাররা তাদের সামর্থ্য দেখিয়েছে। দারুণ বোলিং করেছে দুই স্পিনারই।’

দলের বোলারদের নিয়ে বলেন সাকিব, ‘বিশ্বকাপ শুরুর আগপর্যন্ত ফাস্ট বোলাররা সত্যিই ভালো বোলিং করেছিল। যদিও এখানে এসে তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু আমরা জানতাম যে আমরা লড়াই করতে পারি, আমাদের সেই মানসিকতা ছিল। আমরা বিশ্বাস রেখেছিলাম এবং আমরা ফিরে আসতে পারব।’

নিজের রানে ফেরা নিয়ে সাকিব বলেন, ‘মাঠের সীমানা সাহায্য করেছিল। ছোট বাউন্ডারি এবং বলের অনেক গতি ছিল। তাই আমি শুধু পেস ব্যবহার করেছি। শুরু করার পর আমি আর পেছনে ফিরে তাকাইনি। (সেরা পারফরম্যান্স একটু দেরিতে আসল) আমরা আরও ধারাবাহিক হতে পারতাম, যা অবশ্যই হতাশার।’

উত্তেজনায় ঠাসা একটি ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ নিয়ে দ্বিতীয় ইনিংসজুড়ে লঙ্কান ক্রিকেটাররা স্লেজিং করে গেছেন টাইগার ব্যাটারদের। যদিও সাকিব ম্যাচ শেষে তা নিয়ে কিছুই বললেন না। টানা হারের বৃত্তে থাকা বাংলাদেশের জন্য বিশ্বকাপে দ্বিতীয় জয় পাওয়া কিছুটা হালে পানি পাওয়ার মতো। কারণ পয়েন্ট টেবিলের সাতে ওঠে আসায় তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা টিকে থাকলো!

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩৭   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ