ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা দিতে চায় মালিকপক্ষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা দিতে চায় মালিকপক্ষ
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা দিতে চায় মালিকপক্ষ

পোশাক শ্রমিকদের জন্য নতুন করে আরও ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে মোট ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর তোপখানায় অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে নতুন করে এই প্রস্তাব তুলে ধরেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান।

এর আগের সভায় মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার ৩৯৪ টাকার প্রস্তাব করেন। আর মজুরি বোর্ডে পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন।

এই প্রস্তাবের শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবে অনেক পার্থক্য থাকায় বোর্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শ্রম মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বোর্ডের চেয়ারম্যান ও মালিকপক্ষ।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে আজকের বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম রনিসহ শ্রমিক নেতারা।

এ বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, আজকে একটি প্রস্তাব জমা দিয়েছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি বলেন, আজ দুপুরে নিম্নতম মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মালিকপক্ষের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বোর্ডের চেয়ারম্যান এই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করেন। সেখান থেকে যে সিদ্ধান্ত আসে তার আলোকে প্রস্তাব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:২৬   ৩১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ: সাংবাদিক রফিকুল ইসলাম জীবনকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা
স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সার্বভৌমত্ব র‌্যালিতে নেতৃত্ব দিলেন তারেক রহমান
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, নিয়োগ দেওয়া হবে নারী সদস্য
অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ