১৪৬টি সেবা ডিজিটালাইজ করে মাইগভ প্লাটফর্মে যুক্ত করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৪৬টি সেবা ডিজিটালাইজ করে মাইগভ প্লাটফর্মে যুক্ত করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



১৪৬টি সেবা ডিজিটালাইজ করে মাইগভ প্লাটফর্মে যুক্ত করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিটিজেন চার্টারভূক্ত ২৭টি সেবাসহ এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার মোট ১৪৬টি সেবা ডিজিটালাইজ করে সেবাসমূহকে মাইগভ প্লাটফর্মে যুক্ত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবাসমূহ মাইগভ প্লাটফর্মে উন্মুক্তকরণ বিষয়ক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি । অনুষ্ঠনটি সঞ্চলানা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ। এসময় এটুআই এর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানগণ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিটিজেন চার্টারভূক্ত ২৭টি সেবাসহ দপ্তর/সংস্থার মোট ১৪৬টি সেবা ডিজিটালাইজ করে সেবাসমূহকে মাইগভ প্লাটফর্মে যুক্ত করা হয়েছে,যাতে সকল সেবা একটি প্লাটফর্ম থেকে গ্রহণ করা যায়। এটা সত্যিই খুব আনন্দের বিষয়।

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের অবদান, এক ঠিকানায় সব সমাধান’ এ শ্লোগানটি নিয়ে মাইগভ অ্যাপটি ২০২০ সালে উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের মহান স্হপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন আর তাঁর কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছেন। তাঁর লক্ষ্য বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ-স্মার্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা।

একটি স্মার্ট দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল নাগরিক সেবা অন-লাইনে কোনধরনের হয়রানি ছাড়া প্রদান করতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সরকার গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে ।

তিনি আরো বলেন, ‘হাতের মুঠোয় সরকারি সেবা’ বাস্তবায়নের লক্ষ্যে এটুআই ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে সরকারি সেবাগুলো সংশ্লিষ্ট অংশীজনের জন্য ‘মাইগভ’ প্লাটফর্ম ব্যবহারের কার্যক্রম চালু করেছে। এই ‘মাইগভ’ প্লাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট অংশীজন সংশ্লিষ্ট সেবার জন্য অনলাইনে আবেদন এবং সেবা নিতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৫   ৩১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ: সাংবাদিক রফিকুল ইসলাম জীবনকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা
স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সার্বভৌমত্ব র‌্যালিতে নেতৃত্ব দিলেন তারেক রহমান
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, নিয়োগ দেওয়া হবে নারী সদস্য
অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ