বাসে আগুন দিয়ে লাভ নেই, মাঠে আসুন খেলা হবে: পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাসে আগুন দিয়ে লাভ নেই, মাঠে আসুন খেলা হবে: পরিকল্পনামন্ত্রী
বুধবার, ৮ নভেম্বর ২০২৩



বাসে আগুন দিয়ে লাভ নেই, মাঠে আসুন খেলা হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘শাক-সবজি, মাছ পরিবহনের গাড়িতে আগুন দিলে দাম আরও বেড়ে যাবে। আগুন নিয়ে খেলা বন্ধ করে নির্বাচনে আসেন। জনগণকে কষ্ট দিয়ে নির্বাচনের সময় বাধা কেউ মানবে না।’

বাসে আগুন দিয়ে ও উল্টা-পাল্টা বলে কোনো লাভ নেই জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘মাঠে আসুন, খেলা হবে; রেফারি আছে নির্বাচন কমিশন।’

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে বুধবার দুপুরে পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণকালে এ কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, ‘শাক-সবজি, মাছ পরিবহনের গাড়িতে আগুন দিলে দাম আরও বেড়ে যাবে। আগুন নিয়ে খেলা বন্ধ করে নির্বাচনে আসেন। জনগণকে কষ্ট দিয়ে নির্বাচনের সময় বাধা কেউ মানবে না।’

বিএনপি জামাত আগুন নিয়ে খেলা শুরু করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এসব বাদ দিয়ে আমাদের সঙ্গে পরিষ্কার ভোটের মাঠে আসেন। মানুষকে ভুল বুঝিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। আইন সবার জন্য সমান।’

যারা ভাঙচুর করবে আইন তাদের বেঁধে নিয়ে যাবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১৮   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ