দ্রুতই তফসিল ঘোষণা করা হবে : সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্রুতই তফসিল ঘোষণা করা হবে : সিইসি
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



দ্রুতই তফসিল ঘোষণা করা হবে : সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, খুব দ্রুতই তফসিল ঘোষণা করা হবে। আমরা আশা করি সবার সহযোগিতায় সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে সমর্থ হবো।

হাবিবুল আউয়াল বলেন, আগামী নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছি। নির্বাচন আসন্ন এবং শেষ যে সময়টা উনিও জানলেন। আমাদের প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তিনি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবেন।

তফসিল ১৫ নভেম্বরের পরে নাকি আগে হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেইনি। দ্রুত আমরা তফসিল ঘোষণা করব। কারণ সময় হয়ে গেছে।

সিইসি জানান, রাষ্ট্রপতি বলেছেন, যেকোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৩০   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার
ফরিদপুরে ৪০ প্রহরব্যাপী মহাহরিনাম সংকীর্তন শুরু
ফরিদপুরে ‌জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ