ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ ১২ নভেম্বর ২০২৩, রোববার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৮১ - ব্রিটিশ বাহিনী দক্ষিণ ভারতের নাগাপাট্টম দখল করে।

১৮৩৭ - দেশীয় ও ইউরোপীয় ভূ-স্বামীদের স্বার্থরক্ষার্থে ভারতে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ - রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।

১৯১৮ - অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।

১৯৩০ - ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়।

১৯৪৭ - ভারতের স্বাধীনতার পর জাতির জনক মহাত্মা গান্ধী প্রথম ও শেষ বারের মতো আকাশবাণী দিল্লি কেন্দ্র পরিদর্শন করেন ও ভাষণ দেন।

১৯৫৬ - মরোক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে।

১৯৫৬ - ইসরাইলি সেনারা ফিলিস্তিনের গাজার রাফা শহরে ফিলিস্তিণি শরণার্থী শিবিরে গণহত্যা চালায়।

১৯৭০ - বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে দশ থেকে পনের লাখ লোক প্রাণ হারান।

১৯৭১ - চীনের সঙ্গে রোয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৮২ - ইউরি আন্দ্রোপভ সোভিয়েত রাষ্ট্রপতি নিযুক্ত হন।

১৯৮৩ - বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ শুরু হয়।

১৯৯০ - পৃথিবীর প্রাচীনতম ও ২৬০০ বছরের ঐতিহ্যবাহী বংশপরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিতো অভিষিক্ত হন।

১৯৯৬ - বাংলাদেশ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে মানবতাবিরোধী কালাকানুন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। ভারতের হরিয়ানার আকাশে উড্ডয়নরত দুটি বিমানের সংঘর্ষে ৩৫০ ব্যক্তি নিহত হন।

২০১১ - ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি পদত্যাগ করেন।

জন্ম

১৬৪৮ - মেক্সিকান কবি হুয়ানা ইনেস দে লা ক্রস।

১৬৫১ - জুয়ানা ইনেস ডে লা ক্রুজ, মেক্সিকান কবি ও পণ্ডিত।

১৭২৯ - লুই আন্টইনে ডে বউগাইনভিলে, ফরাসি অ্যাডমিরাল ও এক্সপ্লোরার।

১৭৪৬ - জ্যাকুইস চার্লস, ফরাসি উদ্ভাবক, বিজ্ঞানী, গণিতবিদ এবং বেলুন বিশেষজ্ঞ।

১৭৯০ - লেটিশিয়া টাইলার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন টেইলারের সহধর্মিণী ও ফার্স্ট লেডি।

১৮১৭ - বাহাউল্লা নামে পরিচিত আধ্যাত্মিক নেতা মির্জা হুসায়েইন আলী নুরি। তিনি বাহাই বিশ্বাসের জনক।

১৮৪০ - ওগুস্ত রদ্যাঁ, আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর।

১৮৪২ - জন উইলিয়াম স্ট্রাট, ৩য় ব্যারন রেলি, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৮৬৬ - চীনের বিপ্লবী নেতা সান ইয়াৎ সেন।

১৮৯৬ - সালিম আলী, বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী। নিমা ইয়ুশিজ, ইরানি কবি ও অধ্যাপক।

১৯০৩ - জ্যাক অয়াকি, মার্কিন অভিনেতা ও গায়ক।

১৯১৫ - রোল্যান্ড বার্থেজ, ফরাসি দার্শনিক, তাত্ত্বিক ও সমালোচক।

১৯২৭ - রবীন্দ্র সংগীতে অকাদেমি পুরস্কার বিজয়ী দ্বিজেন মুখোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার ও সঙ্গীত শিল্পী। ইয়ুতাকা তানিয়ামা, জাপানি গণিতবিদ ও তাত্ত্বিক।

১৯৩১ - গ্রেগরি হেমিংওয়ে, মার্কিন চিকিৎসক ও স্মৃতিকথাকার।

১৯৩৩ - জালাল তালাবানি, ইরাকি রাজনীতিবিদ ও ৬ষ্ঠ রাষ্ট্রপতি।

১৯৩৪ - দিলীপ মহলানবিশ, ওআরএস-স্রষ্টা ভারতীয় বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ। ভাভা, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৩৮ - বেলাল চৌধুরী, বাংলাদেশি কবি।

১৯৪৫ - নিল ইয়ং, কানাডিয়ান বংশোদ্ভূত মার্কিন গায়ক, গীতিকার, গিটার ও প্রযোজক।

১৯৪৮ - হাসান রুহানি, ইরানের আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৯৬১ - ইনযো ফ্রাঞ্চেস্কলি, সাবেক উরুগুয়ের ফুটবলার।

১৯৭৩ - রাধা মিচেল, অস্ট্রেলীয়অভিনেত্রী ও প্রযোজক।

১৯৭৮ - আলেকজান্দ্রা লারা, রোমানীয় বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী।

১৯৮০ - রায়ান গসলিং, কানাডিয়ান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, গায়ক ও প্রযোজক।

১৯৮৬ - ইগ্নাযিও আবাটে, ইতালিয়ান ফুটবলার।

মৃত্যু

১০৩৫ - কনুট গ্রেট, ডেনিশ ইংরেজ রাজা।

১৭৯৩ - জাঁ সযল্ভাইন বাইলয়, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও রাজনীতিবিদ ১ম মেয়র।

১৮৬৫ - এলিজাবেথ গাস্কেল, ইংরেজ লেখক।

১৯১৬ - পারসিভালমাস্টার লোয়েল, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও লেখক।

১৯২৯ - স্যার মণীন্দ্র চন্দ্র নন্দী, কাশিমবাজারের মহারাজা ও মানবতাবাদী ব্যক্তিত্ব।

১৯৪৬ - ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্য।

১৯৬৯ - অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ এবং লেখক।

১৯৭৬ - মিখাইল গুরেভিচ, রাশিয়ান বিমান ডিজাইনার, বোখারা সমবায়ের প্রতিষ্ঠিত।

১৯৮১ - উইলিয়াম হোল্ডেন, মার্কিন অভিনেতা।

১৯৮৯ - বিশ্বনন্দিত কমিউনিস্ট নেত্রী, স্পেনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্পেনের গৃহযুদ্ধের নায়িকা ডলোরেস ইরারুর বির।

২০০৭ - ইরা লেভিন, মার্কিন লেখক ও নাট্যকার।

২০১৩ - আলেকজান্ডার সেরেবরভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।

২০১৮ - স্ট্যান লি, মার্কিন কমিক বই লেখক, সম্পাদক, প্রযোজক ও প্রকাশক।

২০১৯ - রাম রে নামে সুপরিচিত ভারতের বিজ্ঞাপন জগতের এক কিংবদন্তি।

বাংলাদেশ সময়: ১৩:৫১:১১   ৪৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ