সিদ্ধিরগঞ্জে আবারও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে আবারও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



সিদ্ধিরগঞ্জে আবারও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোদনাইলে চাষাঢ়া-শিমরাইল সড়কে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা৷

অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ৷ এতে হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি৷

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি গোলাম মোস্তফা জানান, নাফ পরিবহনের বাসটি দুপুর থেকেই চাষাঢ়া-শিমরাইল সড়কের পাশে দাঁড় করানো ছিল৷ সন্ধ্যার দিকে বাসটিতে আগুন লাগলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়৷

“কেউ আগুন দিয়েছে এখন পর্যন্ত এমন কোন তথ্য আমরা পাইনি৷ যান্ত্রিক ত্রুটির কারণেও আগুন লাগতে পারে৷ বিষয়টি পুলিশ তদন্ত করছে৷”,

রাত আটটার দিকে যোগাযোগ করা হলে এ কথা বলেন ওসি৷

বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফায় ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনের সন্ধ্যায় এ আগুনের ঘটনাটি ঘটলো৷

এর আগে শনিবার দিবাগত রাত দুইটার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা লাব্বাইক ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷

বাংলাদেশ সময়: ২২:৫১:৪৭   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ