আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না: নসরুল হামিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না: নসরুল হামিদ
রবিবার, ১২ নভেম্বর ২০২৩



আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না: নসরুল হামিদ

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না। দেশি-বিদেশি কিছু গোষ্ঠী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রকারীরা আগেও পরাজিত হয়েছে এবারও পারজিত হবে।

রবিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে এসব বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

মন্ত্রী বলেন, বিদেশিদের কাছে তদবির করে, ধর্না দিয়ে কোনো লাভ হবে না। বিদেশিরাও বুঝে গেছে এ দেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিকল্প কোনো নেতা এখনও তৈরি হয়নি।

নসরুল হামিদ অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময়ে দেশের কোনো উন্নয়ন হয়নি। তারা শুধু কমিশন বাণিজ্য করেছে। হাওয়া ভবন তৈরি করে মানুষের সম্পদ লুট করেছে।

উঠান বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এলাকাবাসীর কথা শুনেন। তাদের দাবিদাওয়া পূরণের প্রতিশ্রুতি দেন। উন্নয়নের পক্ষে, শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আবারো নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহবান জানান তিনি।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪৮   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ