ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমে রীতিমতো উড়ছে ভারত। একের পরে এক ম্যাচ জিতে ভক্তদের আনন্দে ভাসাচ্ছে দলটি। আর নিউজিল্যান্ড ভালো ছন্দ খুঁজে পাওয়ার পরেও পরপর ৪টি ম্যাচ হেরেছে। তবে সেমিফাইনালের জন্য দুদলই খুব সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটির আগে দল দুটির একাদশ কেমন হতে পারে, সেটি এক নজরে দেখে নেওয়া যাক।

ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে স্বাগতিকরা। ফলে তাদের একাদশে তেমন কোনো পরিবর্তনের দরকার নেই। হার্দিক পান্ডিয়া চোটে পড়ায় ভারত কিছুটা অস্বস্তিতে পড়েছিল। তবে সেই অস্বস্তি এখন আর নেই।

অন্যদিকে নিউজিল্যান্ডও মোটামুটি একটি স্থির জায়গায় রয়েছে। দলের একাধিক খেলোয়াড় ভালো ফর্মে থাকায় বেশি ভাবতে হচ্ছে না একাদশ সাজানো নিয়ে। কিউইদের একাদশে ট্রাম্প কার্ড হিসেবে রাচিন রবীন্দ্র থাকায় অনেকটাই এগিয়ে থাকবে ব্ল্যাক ক্যাপসরা।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৪৪   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের গোলে ইউরোপা লিগের আশা বেঁচে থাকল চেলসির
দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
প্রিমিয়ার লিগে অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসালেন ফার্নান্দেজ
মুমিনুলকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ডগড়া সেঞ্চুরি
৪০ বছরের আধিপত্য ভাঙল না, ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের
সাজিদ খানের তাণ্ডবে বড় লিড পেলো না বাংলাদেশ
নতুন কুঁড়ি স্পোর্টসের ঢাকা অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা জিতল ম্যান সিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ