শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ শাহজাহান আলম ও মোহাম্মদ গোলাম ফারুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ শাহজাহান আলম ও মোহাম্মদ গোলাম ফারুক
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ শাহজাহান আলম ও মোহাম্মদ গোলাম ফারুক

ঢাকা, ১৫ নভেম্বর ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সংসদ ভবনস্থ শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোঃ শাহজাহান আলম এবং ২৭৬ লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ গোলাম ফারুক-কে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ শাহজাহান আলম ও মোহাম্মদ গোলাম ফারুক রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৫৩   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ