অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কে?

প্রথম পাতা » খেলাধুলা » অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কে?
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কে?

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এ দুই হেভিওয়েট দলের মধ্যে ম্যাচের আগে দেখে নেয়া যাক ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে কে?

দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে সাতটি ম্যাচে জয় পেয়েছে। নেদারল্যান্ডস ও ভারতের কাছে হেরেছে প্রোটিয়ারা। অপরদিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপটা শুরু হয়েছিল খুবই বাজেভাবে। প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল অজিদের। তবে এরপর টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে কামিন্সের দল।

গ্রুপ পর্বে এই দুই দলের দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল প্রোটিয়ারা। পাশাপাশি ওয়ানডে পরিসংখ্যানেও এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা এই পর্যন্ত ১০৯ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ৫৫ বার জয় পয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়া ৫০টি ম্যাচে জয় পেয়েছে। তিনটি ম্যাচ টাই হয়েছে। আর একটি ম্যাচে কোনো ফল আসেনি।

তবে এই দুই দলের বিশ্বকাপে দেখা হয়েছে ৭ বার। যেখানে দুই দলই তিনটি করে ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ টাই হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচটি টাই হয়েছিল এই দুই দলের মধ্যে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় টাই হয়েও ফাইনালের টিকিট কেটেছিল অস্ট্রেলিয়া।

এদিকে কলকাতায় আজ বৃষ্টির আশঙ্কা প্রবল। আবহাওয়া অফিস বলছে, ৭০ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলে ওভার কমিয়ে ম্যাচ আয়োজন করবে আম্পায়ার। আর বৃষ্টির জন্য আজ খেলা পরিচালনা করা সম্ভব না হলে, শুক্রবার (১৭ নভেম্বর) রিজার্ভ ডে-তে খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০:৩৮:৪৯   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ