ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রথম পাতা » গাজীপুর » ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছেন অবরোধ সমর্থকরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসটির চালক মো. মাসুম জানান, সারাদিন যাত্রী পরিবহন করে রাতে ময়মনসিংহের ভালুকা থেকে জৈনাবাজার আসেন তিনি। কোনো যাত্রী না থাকায় রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জৈনাবাজার এলাকায় বাসটি দাঁড় করিয়ে তিনি ও তার সহকারী পাশের একটি হোটেলে ভাত খেতে যান। একপর্যায়ে বাসটিতে আগুন জ্বলতে দেখে দৌড়ে আসেন তারা। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কে বা কারা আগুন দিয়েছেন তা দেখা যায়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছেন অবরোধ সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে বের করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০:৪৩:১৮   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ