আ.লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করতে ইসিতে ৪ দলের আবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ.লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করতে ইসিতে ৪ দলের আবেদন
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



আ.লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করতে ইসিতে ৪ দলের আবেদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ইসিতে আবেদন করেছে।

শনিবার (১৮ নভেম্বর) কমিশনের একটি সূত্র তাদের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, শনিবার সকালে আবেদন জমা দিয়েছে দীলিপ বড়ুয়ার সাম্যবাদী দল, রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)। এর আগে, শুক্রবার (১৭ নভেম্বর) আবেদন করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অনুচ্ছেদ ২০ (১) (এ) অনুযায়ী তারা এ আবেদন করেছে।

জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে শনিবারের (১৮ নভেম্বর) মধ্যে জানাতে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)। ইসির বেধে দেওয়া সময়ের মধ্যে এখন পর্যন্ত এই চার দল নিজেদের অবস্থান জানিয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এতে বলা হয়, ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫৯   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখতে পারে : ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
শিক্ষা শুধু ফলাফলের জন্য নয়, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির
তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ