নারায়ণগঞ্জে নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩



নারায়ণগঞ্জে নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) ভোরে ফতুল্লার দাপা পিলকুনি পাঁচতলা এলাকায় নিউ আলিফ জুয়েলার্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকানের কর্মচারী আসিফ হাসান বলেন, দোকানের মালিক আল হাসান স্ত্রীর করা মামলায় কারাগারে আছেন। তার অবর্তমানে তার পিতা জাহিদ মিয়া দোকানের দেখাশোনা করেন। গত রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় বাইরে দুটি শার্টারে ৭টি তালা দেই। এরমধ্যে ৪টি তালা ডাকাতরা কেটে দোকানে প্রবেশ করে দেড় শ ভরি রূপা, কাচের গ্লাসের ভেতরে সাজানো চার ভরি স্বর্ণের অলংকার, ক্যাশ থেকে নগদ ২০ থেকে ২৫ হাজার টাকা এবং বিভিন্ন লোকজনের বন্ধক রাখা বিপুল পরিমাণ স্বর্ণের অলংকার নিয়ে গেছে। তবে বন্ধক রাখা অলংকারের পরিমাণ জানা যায়নি।

নৈশপ্রহরী রানা জানান, তার সঙ্গে কবির নামে আরেকজন প্রহরী আছেন। তারা দুজন প্রহরায় থাকার সময় ভোর রাতে একটি পিকআপভ্যানে ৭ থেকে ৮ জন মুখোশধারী যুবক আসেন। তারা এসেই তাদের দুজনের হাত-পা, চোখ-মুখ বেঁধে গাড়িতে আটক করে রাখেন। এরপর ডাকাতি শেষে চলে যাওয়ার সময় তাদের দুজনকে সড়কে ফেলে যায়।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫২   ৫১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় নাগরিকদের অতন্ত্র প্রহরী হওয়ার আহ্বান
অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ