ঝিনাইদহে ইটভাটায় এস্কেভেটর দুর্ঘটনায় চালক নিহত

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে ইটভাটায় এস্কেভেটর দুর্ঘটনায় চালক নিহত
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩



ঝিনাইদহে ইটভাটায় এস্কেভেটর দুর্ঘটনায় চালক নিহত

ঝিনাইদহ সদর উপজেলায় ফাইভ স্টার ইটভাটায় এস্কেভেটর দুর্ঘটনায় সবুজ কাজী (২৫) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের ওই ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (১৯ নভেম্বর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সবুজ কাজী পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে।

নিহতের ভাই সোহাগ কাজী জানায়, রাত ১১টার দিকে এক্সেভেটর দিয়ে মাটি কাটছিলেন তার ভাই সবুজ কাজী। এ সময় মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিলেন। তখন দুর্ঘটনাবশত মেশিনের বাকেটের বুম মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৩:১৫:৪১   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ