‘নির্বাচন বানচাল করে বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করতে চায়’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নির্বাচন বানচাল করে বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করতে চায়’
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩



‘নির্বাচন বানচাল করে বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করতে চায়’

বিএনপির ষড়যন্ত্র ছাপিয়ে যথাসময়েই নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, নির্বাচন বানচাল করে বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।

শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বিপন্ন করতে চায় তারা। এরা দেশের কল্যাণের পথে হাঁটে না, দেশের কথাও চিন্তা করে না।

তিনি বলেন, সব ষড়যন্ত্র ছাপিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নিতে চায় আওয়ামী লীগ। তার বিকল্প বাংলাদেশ এখনও তৈরি হয়নি।

এ সময় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান দলটির জ্যেষ্ঠ নেতারা।

বাংলাদেশ সময়: ১৮:২০:৫৫   ৩৬৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ