এইচএসসির ফল রোববার, ঘরে বসেই জানবেন যেভাবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » এইচএসসির ফল রোববার, ঘরে বসেই জানবেন যেভাবে
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



এইচএসসির ফল রোববার, ঘরে বসেই জানবেন যেভাবে

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল রোববার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করা হবে। এরপর শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।

রীতি অনুযায়ী পাবলিক পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে একাধিক তারিখে সময় চাওয়া হয়। প্রধানমন্ত্রী তার সুবিধামতো একটি নির্দিষ্ট তারিখে সম্মতি দিলেই চূড়ান্ত হয় ফলাফল প্রকাশের দিনক্ষণ।

এবারও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২৬ অথবা ২৮ নভেম্বর- যেকোনো একটি দিন চাওয়া হয়েছিল। তিনি ২৬ নভেম্বর ফল প্রকাশে সম্মতি দিয়েছেন।

ঘরে বসেই যেভাবে জানা যাবে এইচএসসির ফল

বরাবরের মতো এবারও ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে খুব সহজেই ফলাফল জানতে পারবেন ফলপ্রার্থী শিক্ষার্থীরা।

বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

যেমন- ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে- HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।

অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd-এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পাবেন।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে ফলাফল শিট পাবে সেটাও জানিয়েছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে, স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ইংরেজি অক্ষরে লেখা রেজাল্ট কর্নারে ক্লিক করতে হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

গত ১৭ আগস্ট ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৩:৪০:৩২   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন
জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন
বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন
রূপগঞ্জ থেকে নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়া নারী গ্রেপ্তার
মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি: এমপি মান্নান
ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ