ফের দুঃখপ্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্ব মেটালেন তানজিন তিশা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফের দুঃখপ্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্ব মেটালেন তানজিন তিশা
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



ফের দুঃখপ্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্ব মেটালেন তানজিন তিশা

অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবির মধ্যস্থতায় বিনোদন সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্ব মেটালেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। সঙ্গে আবারও করেছেন দুঃখপ্রকাশ।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের মধ্যস্ততায় এক বৈঠকে সাংবাদিকদের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন তিশা।

বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তানজিন তিশা বলেন, ‘আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতায় আজ আমি অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম দুই-একটি নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে।’

তিশা বলেন, ‘এমন সময় সাংবাদিক তামিম যার সঙ্গে আমার পূর্ব পরিচয় নেই, সে আমাকে একটি টেক্সট করে যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে প্রশ্নটি এই সময়ের জন্য যৌক্তিক ছিল না। আমি ভাবতেই পারিনি এই সময়ে আমাকে কেউ এমন বিষয়ে টেক্সট করতে পারে বা একজন নারীকে এমন প্রশ্ন করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে কল দিয়ে টেক্সটের বিষয় নিয়ে নিউজ করলে আমি সর্বোচ্চ ব্যবস্থা নেব বলি।’

অভিনেত্রী বলেন, ‘আমি তার (তামিম) সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি, জানি তা সঠিক নয়। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পেরে সবার কাছেই দুঃখপ্রকাশ করেছি।’

তিশা বলেন, ‘এর মধ্যেই আমার ফোনের রেকর্ড শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যান, প্রতিবাদ করেন। যা খুবই যৌক্তিক। তবে আমাকে এবং আমার পরিবারকে ঘিরে অনেকেই অসত্য, মনগড়া আজেবাজে সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়াতে লেখেন, যা একজন নারী ও শিল্পীর জন্য ভীষণ অসম্মানজনক।’

‘এমনকি অনেকে আমি ছাড়াও সকল শিল্পীদের সাইবার বুলিং, হুমকি ও নানা কুৎসা রটনা করতে থাকেন। এসব দেখে আমি ডিবিতে অভিযোগ করতে আসি। সেখানে গণমাধ্যম আমাকে প্রশ্ন করলে আমি তামিমের সঙ্গে তার প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করি। যা একদমই উদ্দেশ্যমূলক ছিল না এবং এটা আমি তামিমের পরিচয় বুঝাতে গিয়ে উল্লেখ করি।’

তিশা বলেন, ‘সেজন্যও আমি প্রতিষ্ঠানের সবার প্রতি দুঃখপ্রকাশ করছি এবং তামিম তার ভুল বুঝতে পেরেছে বিধায় আমি পুলিশের কাছে যে অভিযোগ করেছি সেটাও তুলে নিচ্ছি।‘

তিশা আরও বলেন, `তবে যারা আমার এবং আমার পরিবার ঘিরে অসত্য ও অসম্মানজনক নিউজ ও লেখা প্রকাশ করেছেন তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং লেখাগুলো সরিয়ে নেবেন, সেটাও আমি প্রত্যাশা করি। আমি এটাও চাই, মূলধারার সংবাদ মাধ্যম ও সাংবাদিক যারা আছেন তারাও সাংবাদিকতার নামে যে সকল অপসাংবাদিক আছে, পোর্টাল আছে, যারা শিল্পীদের অসম্মান করে ফায়দা লুটতে চায় তাদের প্রতিহত করতে আমার পাশে, শিল্পীদের পাশে সবসময় যেমন ছিলেন তেমনি থাকবেন।‘

অভিনেত্রী সবশেষে বলেন, ‘যারা সবসময় আমার পাশে ছিলেন, আছেন এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে শনিবার সকালে তানজিন তিশার ইস্যু নিয়ে ডিবি কার্যালয়ে অভিনয়শিল্পী সংঘ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন৷

ঘটনার সূত্রপাত তিশার আত্মহত্যার চেষ্টার খবর চাউর হওয়ার পর থেকে। সেসময় সংবাদকর্মীদের এক হাত নেন তানজিন তিশা। মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেম সম্পর্কে কোনো সাংবাদিক প্রশ্ন করলে তাকে উড়িয়ে ফেলার হুমকি দেন তিনি। বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমকে এ হুমকি দিয়েছিলেন তিশা।

যদিও পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনায় দুঃখপ্রকাশ করেন অভিনেত্রী। কিছুক্ষণ পরই আবার সে পোস্ট ডিলিট করে দেন। পরে যান ডিবি কার্যালয়ে অভিযোগ জানাতে। অবশেষে আবারও ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করলেন তিশা।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৮   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ