উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » চট্টগ্রাম » উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আতা উল্লাহ নামের এক কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সাড়ে ১১টার দিকে উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত আতা উল্লাহ ১৯ নম্বর ক্যাম্পের এ/১ ব্লকের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের উপনেতা (সাব-মাঝি)।
উখিয়া থানার ওসি শামীম হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আতা উল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়েছে। দায়িত্বরত এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এনজিও হাসপাতালে পাঠায়। সেখান থেকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে প্রাথমিকভাবে ক্যাম্প নিয়ন্ত্রণের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫০   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
ধামা ইলিয়াছের দেওয়া তথ্যেই গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন: এসপি মাসুদ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ