ফেনীতে শিক্ষাবৃত্তি পেলো এক হাজার শিক্ষার্থী

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে শিক্ষাবৃত্তি পেলো এক হাজার শিক্ষার্থী
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



ফেনীতে শিক্ষাবৃত্তি পেলো এক হাজার শিক্ষার্থী

ফেনীর ছাগলনাইয়ায় ‘মানবতা জেগে উঠুক বিবেকের তাড়নায়’-এমন স্লোগান নিয়ে ফেনীতে সুবিধাবঞ্চিত মেধাবী এক হাজার শিক্ষার্থীর মাঝে আগামী এক বছরের জন্য শিক্ষা বৃত্তি ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে চাঁদগাজী হাই স্কুল মাঠে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম কমল।

মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আল মোমিন, ছাগলনাইয়া থানার তদন্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
প্রধান বক্তা ছিলেন কবি ওবায়দুর রহমান মজুমদার।

এসময় উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, খাতা, কলম, বই, পেনসিল, কাটার, ইরেজার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে নগদ ১ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেয়া হয়।

আয়োজক আহমেদ মাহী রাসেল বলেন, দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পড়ালেখায় যেন প্রতিবন্ধকতা না হয় এবং কম উপার্জনক্ষম পরিবারে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে এই আয়োজন করা হয়েছে। এছাড়া নতুন বছরের শুরুতে প্রধানমন্ত্রী নতুন বই উপহার দেবেন শিক্ষার্থীদের মাঝে। তাই সরকারের পাশাপাশি শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এভাবে প্রতিটি এলাকায় বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে পিছিয়ে পড়বে না কোনো শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৮   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
চবিতে প্রথমবারের মতো ই-বাইসাইকেল নিয়ে এলো ‘জোবাইক’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ