জামালপুরে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩



জামালপুরে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

জামালপুরের মাদারগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিলসহ সৌমিত (২৫) ও জসীম উদ্দিন (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শুভগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক সৌমিত ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গুদাগাড়ী এলাকার মো. খালেকের ছেলে এবং জসীম উদ্দিন গাজীপুর সদর থানার শিরিরচালা এলাকার হাজী মিন্নাত আলীর ছেলে।

র‍্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর মো. আবরার ফয়সাল সাদী সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে এরা দেশের বিভিন্ন জায়গায় মাদক কারবারি করে আসছিলো। শনিবার উপজেলার শুভগাছা এলাকার বেল্লালের মোড় সংলগ্ন ডক্টর মেডিকেল হলের সামনের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল, একটি মোটরসাইকেল ও নগদ তিন হাজার পঁচাত্তর টাকা উদ্ধার করা হয়। পরে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৩   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ