ঢাকা-১০ আসনে নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-১০ আসনে নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩



ঢাকা-১০ আসনে নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চিত্রনায়ক ফেরদৌস।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের সময় এ কথা জানান আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নায়ক ফেরদৌস ঢাকা-১০ ও ঢাকা-১৮ দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, মানুষের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। জনকল্যাণে মানুষের কাছে থেকে, পাশে থেকে যতটুকু সম্ভব আমি সবসময় করতে চাই। আমার দ্বারা যেন কারও কোনও ক্ষতি না হয়, উপকার করতে পারলে তো খুবই ভালো—এটা সবসময় মেনে চলি। রাজনীতিবিদ হিসেবে মানুষের সেবায় নিজেকে আরও ভালোভাবে নিয়োজিত করতে চাই।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে মনোযোগী চিত্রনায়ক ফেরদৌস। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় ব্যাপক সক্রিয় ছিলেন। কয়েক মাস আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন ফেরদৌস।

বাংলাদেশ সময়: ২৩:৫২:০০   ৪১০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ