ভুটানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণকাজ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুটানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণকাজ শুরু
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩



ভুটানে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণকাজ শুরু

ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাস ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) থিম্পুর নতুন কূটনৈতিক এলাকা হেজো-সামতেলিংয়ে ভুটান সরকারের দেওয়া জমিতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণের জন্য নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়।

‌থিম্পুর বাংলা‌দেশ দূতাবাস জানায়, ভুটান এবং বাংলাদেশ নিজ নিজ রাজধানীতে পরস্পরের দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি দেয়। ভুটান সরকার থিম্পুর সুপ্রিম কোর্টের পাশে নির্ধারিত কূটনৈতিক এলাকায় বাংলাদেশের জন্য ১.৫ একর জমি দেয়। ওই জমিতে দূতাবাস ভবন নির্মাণের জন্য ২০১৭ সালের ১৯ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভুটান সরকার দেওয়া জমিতে ভবন নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভুটানের ‘বজ্র বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’ নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। মঙ্গলবার সকালে বাংলাদেশ দূতাবাস এবং বজ্র বিল্ডার্সের সঙ্গে ভবন নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় এবং বজ্র বিল্ডার্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জামশো।

থিম্পুতে বাংলাদেশ ভবন নির্মাণ প্রকল্পটির সময় ধরা হয়েছে ১৮ মাস। ১.৫ একর জমিতে ৪৭ কোটি ২০ লাখ ভুটানিজ নুলট্রাম ব্যয়ে দূতাবাস ভবন, রাষ্ট্রদূতের বাসভবন, স্টাফ কোয়ার্টার্স এবং মাল্টিপারপাস হল মোট চারটি ভবন নির্মিত হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:০২   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, জরিমানা
বাড়ির মালিকের অবহেলায় সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাছাই পর্ব শুরু
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে: ডিসি
বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরে ওজনে কম তেল দেওয়ায় খাজা পেট্রোলিয়ামকে জরিমানা
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচিতে কাঁচা কলা বিতরণ, শিক্ষিকা বরখাস্ত
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ