বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত ট্রাকে মশাল দিয়ে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত ট্রাকে মশাল দিয়ে আগুন
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত ট্রাকে মশাল দিয়ে আগুন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে একটি চলন্ত সবজিবোঝাই ট্রাকে মশাল দিয়ে আগুন দিয়েছেন অবরোধ সমর্থকরা। বুধবার (২৯ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সলঙ্গা থানার নলকা এলাকায় এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ওয়াদুদ জানান, ট্রাকটি উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

বঙ্গবন্ধু পশ্চিমবঙ্গের মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে সেখানে রাস্তা একটু ভাঙা থাকায় ট্রাকের গতি কমান চালক। এই সুযোগে কয়েকজন অবরোধ সমর্থক মশাল জাতীয় কিছু দিয়ে সামনের ছিটে আগুন ধরিয়ে দেন।

এ সময় চালক ও হেলপার ভয়ে ট্রাকটি থেকে নেমে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। পরে ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১:৪৫:১৫   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ