আদালতে হাজির হয়ে শোকজের লিখিত জবাব দিলেন শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালতে হাজির হয়ে শোকজের লিখিত জবাব দিলেন শামীম ওসমান
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



আদালতে হাজির হয়ে শোকজের লিখিত জবাব দিলেন শামীম ওসমান

আদালতে হাজির হয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির শোকজের লিখিত জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য শামীম ওসমান।

রোববার (৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে তিনি এ জবাব দেন।

এর আগে, শনিবার (২ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে সমর্থকরা মিছিল করে আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

একই সঙ্গে, রোববার বেলা সাড়ে এগারোটায় আদালতে উপস্থিত হয়ে তাকে সশরীরে কিংবা তার একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যাসহ কারণ দর্শানোর অনুরোধও জানানো হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীব এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়, ‘গত ১ ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণ এবং ২ ডিসেম্বর প্রিন্ট সংস্করণের ৬নং পাতায় প্রকাশিত সচিত্র সংবাদ অনুযায়ী ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার পক্ষে নৌকা প্রতীকের ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিল ও পথসভা করা হয়।

এতে করে বর্ণিত এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরূপ কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ৬ (ঘ) এবং ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে অনুসন্ধান প্রতিবেদন পাঠানোর লক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২১৫নং কক্ষে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান কমিটি, নারায়ণগঞ্জ-৪-এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে কিংবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যাসহ কারণ দর্শানোর জন্য তাকে অনুরোধ করা হলো।

একই সঙ্গে নির্বাচন-পূর্ব সময়ে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর বিধিবিধান মেনে চলার জন্য তাকে অনুরোধ করা হলো।’

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সময় সংবাদকে বলেন, ‘গতকাল (শনিবার) বলেছি, আমি যথাসময়ে আদালতে যাবো এবং এর যথাযথ ব্যাখ্যা দেবো। আমি আজ (রোববার) সময়মতো সশরীরে আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দিয়েছে।’

বাংলাদেশ সময়: ১৩:১৭:৪৪   ৩৯০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ