সমাবেশ করতে চাইলে আওয়ামী লীগকে অনুমতি নিতে হবে: ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাবেশ করতে চাইলে আওয়ামী লীগকে অনুমতি নিতে হবে: ইসি
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



সমাবেশ করতে চাইলে আওয়ামী লীগকে অনুমতি নিতে হবে: ইসি

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চাইলে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

রোববার (৩ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ টিমের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অশোক কুমার দেবনাথ জানান, আওয়ামী লীগের সমাবেশের বিষয়ে আচরণবিধি অনুযায়ী সিদ্ধান্ত নেবে ইসি।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ করবে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দ্রুত বিচারের দাবিতে বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৩:১৩:২১   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ