বাগদান সারলেন অভিনেত্রী সন্দীপ্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাগদান সারলেন অভিনেত্রী সন্দীপ্তা
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



বাগদান সারলেন অভিনেত্রী সন্দীপ্তা

বাগদান সারলেন ওপার বাংলার টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের কাছ থেকে অনামিকায় আংটি পরেছেন তিনি।

রোববার (৩ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের একাধিক ছবি প্রকাশ করে নিজের জীবনের সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সন্দীপ্তা।

বাগদান অনুষ্ঠানে সাদা লেহেঙ্গার সঙ্গে হালকা সাজ অভিনেত্রী নজর কেড়েছেন সকলের। স্ত্রীর সঙ্গে মিল রেখে পাঞ্জাবি পরেছিলেন সৌম্য। দু’জনকেই বেশ মানিয়েছে বলে মন্তব্য করেছেন ভক্তরাও।

প্রায় দুই বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। সৌম্য ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছেন। অন্যদিকে সন্দীপ্তা ছোট পর্দার ব্যস্ত তারকা।

জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। ভারতীয় সংবাদমাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন, বিয়েতে তিনি বাঙালি কনের সাজেই সাজবেন। পরবেন গোলাপি রঙের কাতান সিল্ক বেনারসি। সঙ্গে থাকবে মানানসই সোনার গয়না।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘দুর্গা’ ধারাবাহিকে অভিনয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ারের শুরু সন্দীপ্তার। এরপর কাজ করেছেন ‘টাপুর-টুপুর’, ‘তুমি আসবে বলে, ‘প্রতিদান’র মতো একাধিক দর্শকপ্রিয় ধারাবাহিকে।

বাংলাদেশ সময়: ২২:০৮:১৬   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ