হাঁসে ধান খাওয়া নিয়ে পিটিয়ে হত্যা, না.গঞ্জে আটক স্বামী-স্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাঁসে ধান খাওয়া নিয়ে পিটিয়ে হত্যা, না.গঞ্জে আটক স্বামী-স্ত্রী
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



হাঁসে ধান খাওয়া নিয়ে পিটিয়ে হত্যা, না.গঞ্জে আটক স্বামী-স্ত্রী

হাঁসে ধান খাওয়া নিয়ে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) রাতে র‌্যাব-১১ এর সহযোগিতায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত আসামিরা একই পরিবারের স্বামী-স্ত্রী। তারা হলেন কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মৃত ওছিউল আলমের ছেলে আবু তাহের (৪৮) ও তার স্ত্রী রেজিয়া বেগম (৪০)।

এবিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, গত বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আসামিদের হাঁস নিজের ক্ষেতের ধান খাওয়ায় শোরগোল ও চিৎকার করেন একই এলাকার সোলায়মানের স্ত্রী আলেয়া বেগম (৫০)। পরে আসামিরা এসে বাকবিতণ্ডার এক পর্যায়ে আলেয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয় এবং হত্যায় ব্যবহৃত লাঠি ও দা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গতকাল (২ ডিসেম্বর) রাতে র‌্যাব-১১ এর সহযোগিতায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেছি। কিন্তু হত্যা মামলার তিন নম্বর আসামি, ওই দম্পতির মেয়ে রোজিনা বেগম (২৩) এখনো পলাতক। আটককৃতদের আজ (৩ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে আটকের চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৬   ৩৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
আলফাডাঙ্গায় আকাশ মিয়ার পরিবারের সদস্যের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ছিরু খন্দকারসহ পরিবারের সদস্যরা
অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার
শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বরাদ্দ ও গবেষণা বাড়ানোর ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ