এবার দক্ষিণ গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরু

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার দক্ষিণ গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরু
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



এবার দক্ষিণ গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরু

উত্তর গাজাকে কার্যত ধ্বংস্তূপে পরিণত করে এবার দক্ষিণ গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা। এর আগে তিনদিন অঞ্চলটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী পরিচালিত রেডিওতে বলা হয়েছে, ইসরাইল খান ইউনিসের উত্তরে স্থল অভিযান শুরু করেছে। খবর বিবিসির।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (আইডিএফ) লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি সেনাদের উদ্দেশে বলেছেন, ইসরাইলি সেনারা দক্ষিণ গাজায় ‘দৃঢ় ও পুঙ্খানুপুঙ্খভাবে’ লড়াইয়ে অংশ নিয়েছে।

তিনি বলেন, ‘আগে আমরা উত্তর গাজায় জোরালো ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি। এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে।’

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে হামলা চালানোর পর মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ। যুদ্ধবিরতির মধ্যে চুক্তি মেনে মোট সাতবার বন্দি বিনিময় হয়েছে। এরপর ১ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবারো গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা।’

রোববার (৩ ডিসেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় গাজায় সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।’

বাংলাদেশ সময়: ১০:০৬:২৫   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ