২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র মনোনয়ন বৈধ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র মনোনয়ন বৈধ ঘোষণা
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩



২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা, ০৪ ডিসেম্বর, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।

উল্লেখ্য যে, ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে থেকে নয় (০৯) জন প্রার্থীর মধ্যে চার (০৪) জনের ম‌নোনয়ন পত্র বাতিল, এক (১) জনের স্থগিত এবং স্পীকারসহ ৪ জনের মনোনয়ন পত্র বৈধ হ‌য়ে‌ছে।

বৈধ সংসদ সদস্য প্রার্থীরা হ‌লেন, আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী (নৌকা), জাতীয় পা‌র্টির নূর আলম যাদু মিয়া (লাঙ্গল), ন‌্যাশনাল পিপলস্ পা‌র্টির হুমায়ুন ইজাজ (আম) এবং কল‌্যাণ পা‌র্টির জাকারিয়া হোসেন।

যাদের মনোনয়ন পত্র বা‌তিল হয়েছে তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী ‌সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী। তাদের ১% ভোটারের স্বাক্ষর না মেলায় মনোনয়ন বাতিল করেছেন রিটা‌র্নিং কর্মকর্তা। এ দিকে তৃণমূল বিএন‌পি’র প্রার্থী ইকবাল হোসেন লিপ্ত মামলার তথ্য গোপন করায় এবং অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো: মাহবুল আলম ফরম সঠিকভাবে পুরন না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। জাকের পা‌র্টির প্রার্থী বেদারুল ইসলাম আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার প্রার্থীতা স্থগিত ক‌রে‌ছেন রিটা‌র্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১০   ৩৯১ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সালাউদ্দিন টুকু
চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন
দেশে কোনো অরাজকতা করতে দেওয়া হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী
নিউক্লিয়ার মেডিসিন সেবা সম্প্রসারণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে - বিজ্ঞান মন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে - খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ