নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩



নওগাঁয় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

জেলায় আজ বিশ্ব মৃত্তিকা দিবস’২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নওগাঁ আয়োজিত “মাটি ও পানি : জীবনের উৎস” শিরোনামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ।
সংশ্লিষ্ট বিষয়ের আলোকে আলোচনা করেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নওগাঁর উর্ধতন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহুল আরেফিন।
এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ ফায়সাল হাসান, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার বিশিষ্ট কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩১   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ