চট্টগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩



চট্টগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। গত রাত সাড়ে ৩ টায় নাজিরহাট নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সাথে ফটিকছড়ি দাঁতমারা থেকে রাবারবোঝাই করা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকের চালক, উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের জিলতলি গ্রামের মুহাম্মদ সমশুল আলমের ছেলে মুহাম্মদ রুবেল (২৬) এবং হেলপার, একই এলাকার আব্দুর রশীদের ছেলে মুহাম্মদ আলমগীর (৩২) ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় আহত অপর ট্রাকের চালক মুহাম্মদ রহিম (৩৫)-কে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নাজিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আদিল মাহমুদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি পুলিশ তাদের জিম্মায় নিয়েছে। চালক-হেলপারের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৪৩   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ