পদ্মা সেতু পার হতেই দুর্ঘটনার কবলে অভিনেত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পদ্মা সেতু পার হতেই দুর্ঘটনার কবলে অভিনেত্রী
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩



পদ্মা সেতু পার হতেই দুর্ঘটনার কবলে অভিনেত্রী

যশোরে নিজ গ্রামে যাওয়ার সময় পদ্মা সেতু পার হতেই দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী শেলি আহসান। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি না হলেও শারীরিকভাবে আঘাত পেয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।

শেলি আহসান জানান, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সোহাগ পরিবনের স্ক্যানিয়া ডাবল ডেকার বাসে চড়ে যশোরে নিজ গ্রামে যাচ্ছিলেন তিনি। এসময় পদ্মা সেতু পার হওয়ার পরে একটি কাভার্ড ভ্যান আমাদের বাসটিকে অতিক্রম করতে গিয়ে সামনে আকস্মিকভাবে দাঁড়িয়ে যায়। বাসটি গিয়ে সজোরে আঘাত করে ভ্যানটিকে। মুহূর্তের মধ্যেই বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পুরো ঘটনার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি শেলি। তার ভাষায়, বুঝে উঠতে পারছিলাম না কী হলো! আরো অনেককিছুই ঘটতে পারতো আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমাদের বের হতে হয়েছে জানালা ভেঙে। পরে অন্য বাসে করে আমি যশোরের দিকে রওনা দেই।

প্রসঙ্গত, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মায়ের ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন শেলি আহসান। এছাড়াও একাধিক নাটক ও কয়েকটি সিনেমাতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪১:০২   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু : মন্ত্রী
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ