৮ উইকেটে ১৪৯ রান নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ৮ উইকেটে ১৪৯ রান নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



৮ উইকেটে ১৪৯ রান নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে দু’শর নীচে গুটিয়ে যাবার শঙ্কা নিয়ে প্রথম দিনের চা-বিরতিতে গিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫৮ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে টাইগাররা।
ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ২৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। এরপর ৪৭ রানের মধ্যে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
জয় ১৪ ও মোমিনুল হক ৫ রান করে নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেলের শিকার হন। জাকিরকে ৮ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ৯ রানে বিদায় করেন আরেক কিউই স্পিনার মিচেল স্যান্টনার।
চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করে নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন।
বিরতির পর মুশফিক ৩৫ ও শাহাদাত ৩১ রানে থামেন। এরপর মেহেদি হাসান মিরাজ ২০ ও নুরুল হাসান ৭ রানের বেশি করতে পারেননি।
নাইম হাসান ও তাইজুল ইসলাম ৪ রান নিয়ে চা-বিরতিতে যান।
নিউজিল্যান্ডের স্যান্টনার ৩টি এবং প্যাটেল-ফিলিপস ২টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৮   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ