রাঙ্গামাটিতে ৮১হাজার ২২৪ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে ৮১হাজার ২২৪ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



রাঙ্গামাটিতে ৮১হাজার ২২৪ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলায় সর্বমোট ৮১ হাজার ২শত ২৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী সাংবাদিকদের এসব তথ্য জানান।
জেলা সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: শিবলী শফিউল্লাহ, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহম্মদ, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
জেলা সিভিল সার্জন আরো বলেন, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলায় এবার ১হাজার ৩শত ১৪ টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৯হাজার ৩শত ৫৯ জনকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭১হাজার ৮শত ৩৯ জনকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় সরকারের এ কার্যক্রম বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৩৮   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ