১১০ ইউএনওকে বদলির প্রস্তাব ইসিতে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১১০ ইউএনওকে বদলির প্রস্তাব ইসিতে
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



১১০ ইউএনওকে বদলির প্রস্তাব ইসিতে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দেশের ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (৬ ডিসেম্বর) ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন। খবর: বাসস

অতিরিক্ত সচিব বলেন, কমিশনে ১১০ জন ইউএনওকে বদলির জন্য প্রস্তাব এসেছে। এখনো তা অনুমোদন দেয়া হয়নি। এর আগে ৮বিভাগে প্রথম পর্যায়ে ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাবিত কর্মস্থলে বদলির সম্মতি দেয় নির্বাচন কমিশন।

গত ৩০ নভেম্বর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্যও বলে সংস্থাটি।

ওই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে ৪৭ জন ইউএনওকে এরইমধ্যে বদলির অনুমোদন দিয়েছে ইসি। আর ১১০ জন ইউএনও এবং ৩৩৮ ওসির বদলি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২:২২:২০   ৩৩৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ