পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ১১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ১১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩



পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ১১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়েছে। পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে সারা দেশে ৫৭টি বাজারে অভিযানের মাধ্যমে ১৩৩ প্রতিষ্ঠানকে ছয় লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ শনিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের চারটি টিম বাজারে অভিযান পরিচালনা করে। মিরপুর-১-এ শাহ আলী মার্কেটে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা বিভাগ) মো. আব্দুস সালাম। দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে এই বাজারে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল শুক্রবার থেকে পেঁয়াজের দাম বাড়াতে শুরু করেন ব্যবসায়ীরা।
আজ রাজধানীতে খুচরা পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজিতে। ভারতীয় পেঁয়াজ কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

গত বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয় কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজি ১১০ থেকে ১২০ টাকায়।
কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বেড়ে গত শুক্রবার দেশি পেঁয়াজ বিক্রি হয় ১৪০ থেকে ১৬০ টাকায়। ভারতীয় পেঁয়াজ কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়।

শনিবার রাজধানীর শ্যামবাজার, রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৩৩   ৩৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ