দ্বিতীয় দিনের শুরুতেই প্রার্থিতা ফিরে পেলেন যারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বিতীয় দিনের শুরুতেই প্রার্থিতা ফিরে পেলেন যারা
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩



দ্বিতীয় দিনের শুরুতেই প্রার্থিতা ফিরে পেলেন যারা

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের আপিল শুনানি চলছে। দিনের শুরুতেই ১৮ জনের শুনানিতে ৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয়; যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এদিন সকালে ১৮ জন প্রার্থীর আপিল আবেদনের শুনানি হলে ছয়জনের আবেদন মঞ্জুর করে কমিশন। বাকি ১২ জনের মধ্যে কারও কারও প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কারও কারও আপিলের আদেশ পেন্ডিং রেখেছে কমিশন।

প্রার্থীতা ফিরে পাওয়া ৬ জন হলেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ময়মনসিংহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, রংপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সুমনা আক্তার, ঢাকা-৫ আসনে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. নুরুল আমিন ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের নূরে আলম সিদ্দিক।

এদিকে ঠাকুরগাঁও-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোছা. তাহমিনা আক্তার মোল্লা। বাছাইয়ে বাদ পড়ার পর আপিল শুনানিতেও তার প্রার্থিতা বাতিল হয়েছে। আসনটিতে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন রমেশ চন্দ্র সেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:১২   ৩২০ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীর কামারখালীতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সোনাপুরের মানুষের ভালোবাসা নিয়ে আবারও চেয়ারম্যান হতে চান মনির মোল্লা
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
এবার ঢাকায় আসছেন শাকিরা?
জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ