ধানমন্ডিতে বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধানমন্ডিতে বাসে আগুন
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



ধানমন্ডিতে বাসে আগুন

বিএনপি ঘোষিত ১১তম দফার ৩৬ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিচ্ছে বিএনপি।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১১তম দফার এই অবরোধ কাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ অবরোধ ডাকা হয়েছে।

গত সোমবার (১১ ডিসেম্বর) ভার্চুয়ালি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশব্যাপী ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১:৩৫:১১   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ