সিলেটে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩



---

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে সিলেট মহানগরীর একটি কনভেনশন সেন্টারে আওয়ামীলীগ আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন,আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামীলীগের প্রথম নির্বাচনী প্রচার সমাবেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রধানমন্ত্রীর সিলেটের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তিনি দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানান। তিনি এ জনসভা সফল করতে সিলেটের মেয়র, সকল কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রদের সহযোগিতা কামনা করেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
নানক তাঁর বক্তব্যে আরও বলেন, দেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু শুধু বিএনপি-জামায়াত আমাদের বিরুদ্ধে বিশ্বমোড়লদের দাঁড় করিয়েছে, অথচ আমাদের নেত্রী বিশ্ব মোড়লদের রক্ষচক্ষুকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধর্ণা দিয়ে কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্বমোড়লরা কথা বলে না। ওইসব বিশ্ব মোড়লরা একাত্তরে বাঙালির স্বাধীনতার বিরোধিতা করেছিলো।
জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তৃণমূল ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট আনতে হবে, কেন্দ্রে কেন্দ্রে কমিটি করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে পায়ে ধরে ভোট দিতে নিয়ে আসতে হবে। বিশ্বমোড়লদের দেখিয়ে দিতে হবে- শেখ হাসিনার দ্বারাই সুষ্ঠু নির্বাচন সম্ভব।
বিভাগীয় প্রতিনিধিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, শেখ হেলাল এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ সহ সিলেট বিভাগের চার জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রতিনিধিসভা শেষে ঢাকা থেকে সিলেটে আগত আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর জনসমাবেশস্থল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪৭   ২৮৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ
ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি - মৎস্য প্রতিমন্ত্রী
পাটক্ষেতে গরু ঢোকা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ
আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: মন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর
জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে : ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ